বন্ধুকে হত্যা করে ঘাতকের থানায় আত্মসমর্পণ!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা 

শনিবার সন্ধ্যায় নান্দাইলে বন্ধুকে ডেকে নিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক শাহাবুদ্দিন। নিহতের নাম সোহেল মিয়া(২৫)।

শাহাবুদ্দিন পুলিশকে জানায়, তার সঙ্গে সোহেলের বোনের সম্পর্ক থাকায় তাকে টাকা ধার দিত। কিন্তু এভাবে অনেক টাকা নিয়ে ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। ঘটনার দিন সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার গ্রেফতার শাহাবুদ্দিনকে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।