আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
শনিবার রাতে আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মো. হারুন সরদার। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত হারুন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। বরিশালের একটি আদালত হারুনকে মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ের দিন থেকেই সে পলাতক ছিল।