শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বিপ্লব বাড়ৈ(২৩)। সে উপজেলার রামশীল গ্রামের বিমল বাড়ৈর ছেলে। বিপ্লবের স্বজনদের বরাত দিয়ে ওসি মো. আফজাল হোসেন জানান, বিপ্লব আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকার একটি কোম্পানিতে চাকরি নেয়। ঢাকা থেকে শুক্রবার সে বাড়িতে আসে। শনিবার বিকালে সে গলায় ফাঁস দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিপ্লবের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় এসআই আলমগীর হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে।