এবার আলোচনায় স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বিস্ফোরণ

বিশ্বজুড়ে স্যামসাং নোট-৭ বিস্ফোরিত হওয়ার ঘটনার পর এবার স্যামস্যাংয়ের ওয়াশিং মেশিন বিস্ফোরণের ঘটনা আলোচনায় এসেছে। আর এ বিষয় নিয়ে তারা মার্কিন কনজিউমার ফার্মের সঙ্গে আলোচনাও করছে বলে নিশ্চিত করেছে স্যামস্যাং কর্তৃপক্ষ।
 
দ্য কনসিউমার প্রোডাক্ট সেফটি কমিশন স্যামস্যাংয়ের ওয়াশিং মেশিন নিয়ে সতর্ক করেছে।  এছাড়া মার্কিন একটি আইনী সংস্থা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানের পণ্যের কারণে আহত হতে পারেন ব্যবহারকারীরা।
 
স্যামস্যঅং ও প্রোডাক্ট সেফটি কমিশন দুইপক্ষই স্বীকার করেছে যে স্যামস্যাংয়ের টপ-লোডিং মেশিনগুলোতে কারিগরী ত্রুটি ছিল।
 
নিজেদের ওয়েবসাইটে স্যামসাং জানায়, কখনো কখনো ওয়াশিংমেশিন অস্বাভাবিকভাবে ভাইব্রেশন হতে পারে। এতে কারো আহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।’ বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ