ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে শতকরা ৪৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যান্য নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটাধিকার প্রয়োগের হার আরো বাড়ত। গতকাল রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সেমিনার হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন এন্ড কমার্শিয়ালাইজেশন ইন দ্য ফোরথ ইন্ড্রাস্টিয়ালাইজেশন রেভ্যুলিউশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র সাবেক চেয়ারম্যান প্রকৗশলী নুরুল হুদা প্রমুখ।