জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহ-ধর্মিণী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা আমেনা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল রবিবার। এ উপলক্ষে আজ সোমবার মরহুমার রুহের মাগফেরাত কামনায় উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খতম শেষে দুপুরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।