কুদরত-এ-খোদা
বাংলাদেশ বেতারের সাবেক সহকারী আঞ্চলিক পরিচালক কুদরত-এ-খোদা (৭৫) গত শনিবার বারডেম ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই জামাতা ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন সন্ধ্যার পর তার নামাজে জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়। তিনি বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার।
মমতাজ আরা
মিসেস মমতাজ আরা গত ২৩ মার্চ ঢাকায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই পুত্র ও চার কন্যা রেখে যান। তিনি কহিনুর কেমিক্যাল কোম্পানি-এর বস্ত্রখাতের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হাশেম এর শাশুড়ি।
ওয়াজ উদ্দিন ব্যাপারী
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজীর নানা মহানন্দগাছা গ্রামের বাসিন্দা সমাজসেবক ওয়াজ উদ্দিন ব্যাপারী (১২৩) রবিবার ভোর পাঁচটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৪ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকালে জানাজার নামাজ শেষে মহানন্দগাছা কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আব্দুল মন্নান
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিনের আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিমের পিতা অবসরপ্রাপ্ত প্রধান তহশিলদার আব্দুল মন্নান (৮০) রবিবার ভোর সাড়ে ৬টার সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে যান রবিবার আছর নামাজবাদ জানাজা নামাজ শেষে মরহুমের লাশ তার গ্রামের বাড়ি বাখেরগঞ্জের রংঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মানিক মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মানিক মিয়া (৬২) শনিবার রাত পৌনে ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। মরহুম মানিক মিয়ার ছেলে স্বপন মিয়া জানান, মরহুমের প্রথম জানাজা নামাজ রবিবার বাদ আছর আখাউড়া থানা মসজিদ এবং বাদ মাগরিব ২য় জানাজা খড়মপুর মাজার শরীফ ময়দানে অনুষ্ঠিত হয়।