রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৫০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে হাজী মোঃ এখলাছ উদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওই সংস্থার প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা লায়ন মোঃ মোজ্জাম্মেল হক ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাবিবুর রহমান ভূঁইয়া, এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মারুফা আক্তার, লায়ন সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, সাইফুল ইসলাম প্রমুখ। পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয় —ইত্তেফাক