আড়াইহাজারে বালিশ চাপা দিয়ে রুপা রানী দাস (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুপা ওই গ্রামের সজীব দাসের স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, গোপালদী পৌরসভার কলাগাছিয়া ঋষিপাড়া গ্রামের রাম কমল চন্দ্র দাসের ছেলে সজীবের সাথে নারায়ণগঞ্জের নিতাই গঞ্জের গোবিন্দী দাসের মেয়ে রুপার ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। প্রায়ই সজীব তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে সজীব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে জনতা সজীবকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত রুপার ৩ বছরের একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সজীব নরসিংদী এলাকার একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ওসি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।