বিটবার্ডস সলিউশনসের নতুন সেবা আইটি সাপোর্ট

তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার পাঁচ বছরের সাফল্যের ধারাবাহিকতায় নতুন সেবা ‘আইটি সাপোর্ট’ নিয়ে এসেছে বিটবার্ডস সলিউশনস। বাংলাদেশের বাজার উন্নয়নের সাথে সঙ্গতি রেখে এবং ছোট, বড় ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এই সেবা আনা হয়েছে। এই সেবার মাধ্যমে একজন উদ্যোক্তা বা একটি প্রতিষ্ঠানের আইটি বিভাগের যাবতীয় সমস্যার সমাধান করা হবে।
 
বিটবার্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আলী আসগর পাভেল বলেন, আমরা নতুন এই সেবার মাধ্যমে সেবা গ্রহণকারীদের কাছে শুধু একটি সেবা হিসেবে দিচ্ছিনা। আমরা পুরো প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত গবেষণার মাধ্যমে সমস্যাগুলো বের করে সঠিক ও যথাযথ সেবা দিচ্ছি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি প্রতিষ্ঠানের আইটি সমস্যা এবং আইটি নিয়ে মানুষের মনের ভয় দূর করার। তাই আমরা বলছি, বিটবার্ডস সলিউশনস আপনার আইটি ডিপার্টমেন্ট।
 
এই সেবার আওতায় কম্পিউটার সফটওয়্যার ইন্সটলেশন ও ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্ভার ইন্সটলেশন, ব্যবস্থাপনা, অনলাইন নিরাপত্তা, নেটওয়ার্কিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সহ যাবতীয় সেবা রয়েছে। পূর্ণকালীন, স্বল্পকালীন সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ, প্রয়োজনীয়তার ভিত্তিতে অথবা ফোন কিংবা অনলাইনেও এসব সেবা নেওয়া যাবে।
 
উল্লেখ্য, দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা অন্যতম প্রতিষ্ঠান বিটবার্ডস সলিউশনস ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সিআরএম, ক্লাউড, হোস্টিং ও ডোমেইন নিবন্ধন, ডিজিটাল মার্কেটিংসহ বেশ কিছু সেবা দিয়ে আসছে। বিস্তারিত www.bitbirds.com ওয়েবসাইট ভিজিট করে অথবা ০১৮৭৩৮৭৩০০৮ নাম্বারে কল করে জানা যাবে।
 
ইত্তেফাক/এসএসএ