রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল রবিবার থেকে শুরু হওয়া এই টাস্কফোর্সের কার্যক্রম চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। ট্রাফিক বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পর্যায়ক্রমে সারাদিনের জন্য গণপরিবহনের বিরুদ্ধে চলবে এ অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম।
তিনি জানান, ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের প্রতিটি বিভাগ থেকে একজন অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি), দুজন ট্রাফিক পরিদর্শক (টিআই), দুজন সার্জেন্ট, পাঁচজন কনস্টেবল নিয়ে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স। ট্রাফিকের নিজ নিজ বিভাগ থেকে একটি স্পেশাল টাস্কফোর্স সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালাবে তাদের অভিযান।