গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন মঙ্গলবার গ্রীসের পর্যটনমন্ত্রী মিজ এলেনা কুনতুরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গ্রীসের পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে দুদেশের পর্যটন বিষয়ে সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত গ্রীসের পর্যটনমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরোত্তর উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে এবং সেই লক্ষে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে বহির্বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার ওপর জোর দিয়ে আসছে।
রাষ্ট্রদূত বলেন, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রীসের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতাকে আরো নিবিড় করতে আগ্রহী।
ইত্তেফাক/ইউবি