কনা সফটওয়্যারের আয়োজনে ‘ইএমভি কর্মশালা’

 
দক্ষিণ কোরীয় স্মার্ট কার্ড প্রযুক্তি প্রতিষ্ঠান কনা কর্পোরেশনের ব্যবসায়িক গবেষণা ও উন্নয়ন বিভাগ কনা সফটওয়্যার ল্যাব সম্প্রতি অর্থ লেনদেনের আন্তর্জাতিক মান মাস্টারকার্ড এবং ভিসা (ইএমভি) বিষয়ক এক কর্মশালার আয়োজন করে।
 
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহনণ রাজধানীর একটি তারকা হোটেলে ইএমভি সমাধানের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা অর্থ লেনদেনে সর্বশেষ সমাধান ইএমভির উপর জ্ঞান বিনিময় অধিবেশনে অংশ নেন। তাদের আলোচনায় উঠে আসে–ইএমভি সমাধানের ওভারভিউ, সেবা উন্নয়ন, নিরাপত্তা ঝুঁকি ও ভবিষ্যৎ লেনদেন ব্যবস্থার প্রযুক্তি।
 
কনা সফটওয়্যার ল্যাবের জ্যেষ্ঠ্য উপপ্রধান তৌফিক আহমেদ চৌধুরীর পরিচালনায় ইএমভি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। পাশাপাশি বিপণন বিভাগের জ্যেষ্ঠ্য উপপ্রধান মাহবুব বিন কাশেম, প্রকৌশলী রাকিবুল হাসান, উপ-প্রধান নাভেদ এইচ খান বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন। কর্মশালায় ধন্যবাদ বক্তব্য প্রদান করেন কনা সফটওয়্যার ল্যাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেইন তানজিল।
 
কর্মকর্তারা জানান, আগামী দিনে কনা সফটওয়্যার বাংলাদেশে নিরাপদ পেমেন্ট ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবে।
 
ইত্তেফাক/এএসএস