হংকংয়ের গণতন্ত্রপন্থি ছাত্রনেতা থাইল্যান্ডে আটক

হংকংয়ের গণতন্ত্রপন্থি ছাত্রনেতা জোসুয়া ওংকে ব্যাংককের বিমানবন্দরে আটক করা হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ বলছে ওংকে গ্রেফতারের কোন নির্দেশ দেয়া হয়নি।
 
বিশ্ববিদ্যালয়ে ছাত্র গণহত্যার ৪০ বছর পূর্তিতে আমন্ত্রিত হয়ে ব্যাংকক গিয়েছিলেন ওং। ১৯৭৬ থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে সামরিক বাহিনী ও ডানপন্থী দুর্বৃত্তরা হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে হত্যা করেছিল।
 
ডিমোসিসতো’র বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে নামার পর ওংকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। কিন্তু তাকে কেন আটক করা হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।
 
হংকংয়ের নাগরিকরা কোন ভিসা ছাড়াই সর্বোচ্চ ৩০ দিন থাইল্যান্ডে থাকতে পারেন। ২০১৪ সালে আত্মনিয়ন্ত্রণের দাবিতে হংকংয়ে ব্যাপক ছাত্র আন্দোলন হয়। তখন কার্যত তিন মাস অচল ছিল হংকং।
ইত্তেফাক/এমএএস