রাশিয়ার দু’টি বিমান গতকাল ভেনিজুয়েলার একটি বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে রুশ সামরিক কর্মকর্তা এবং প্রায় একশ’ সৈন্য ছিলেন বলে স্থানীয় সাংবাদিক জাভিয়ের মেয়রকা এক টুইটার বার্তায় জানিয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটেও দেখা গেছে, রাশিয়ার দুটি বিমান কারাকাসের উদ্দেশে শুক্রবার সামরিক বিমানবন্দর ত্যাগ করে। আরেকটি ফ্লাইট ট্র্যাকিং সাইটে দেখা গেছে, রবিবার একটি রুশ বিমান কারাকাস ত্যাগ করেছে। ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। দেশটি ভেনিজুয়েলায় কোনো সামরিক হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে। -রয়টার্স