ফ্রেঞ্চ মিউজিশিয়ান ইগোর বরাবরই ভিন্ন ধরনের কাজ করতে পছন্দ করেন। নিজের কাজকে ভিন্ন ধরনের মাত্রা দিতে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় প্রিয় মুরগী প্যাট্রিককে নিয়েও মেতে ওঠেন ভিন্ন ধরনের এক খেলায়। মাঝে-মধ্যেই প্রিয় মুরগীটিকে কোলে করে পিয়ানো বাজাতেন। এভাবে মনিবের পাশে থেকে থেকে যেন প্যাট্রিকেরও পিয়ানো বাজানোর শখ হয়েছিল। ইগোরও হয়তো বিষয়টি কিছুটা আঁচ করতে পেরেছিলেন।
এরপর থেকে প্যাট্রিককে ছেড়ে দিতেন পিয়ানোর সামনে। প্যাট্রিকও মুখ দিয়ে পিয়ানোর বোতামগুলোতে ঠোকর দিয়ে বাজাতে শুরু করে দিল। এভাবে প্যাট্রিকের বাজানো সুরের ওপর একটি মিউজিকও তৈরি করে ফেলেছেন ইগোর। ইগোর এবং তার প্রিয় সঙ্গীর এমন বিচিত্র কাণ্ডের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা ব্যাপক আলোড়ন তৈরি করেছে। মুরগীর এমন নৈপুণ্যে অনেকেই হতবাক হয়েছেন।-হাফিংটন পোস্ট