জুতা দিয়ে কুমির তাড়ালেন নারী!

 
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় গত কয়েক বছরে বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে কুমিরের কারণে। তেমনি এক মৃত্যুর হাত থেকে বাঁচলেন এক নারী ও তার আদরের কুকুর। ঘটনাটা অস্ট্রেলিয়ার।
 
এক ভিডিওতে দেখে যায় তীব্র স্রোতের পার্শ্ববর্তী এক স্থানে নারীটি তার কুকুরকে নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় একটি কুমির বেশ দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। সম্ভবত কুমিরটির মূল লক্ষ্য ছিল কুকুরটিকে কামড়ে ধরে পানিতে ঝাপ দেয়া। কিন্তু বেরসিক নারীটি কুকুরটির সামনে এসে দাড়ায়। এতে কিছু সময় থমকে দাঁড়ালেও পরবর্তীতে আবারো এগিয়ে আসে কুমিরটি। আর তখনই ঘটে আশ্চর্যজনক এক ঘটনা।
 
সাধারণত এ রকম পরিস্থিতিতে নিজের আদরের কুকুরকে নিয়ে বা কুকুরটাকে ছেড়েই পালিয়ে চলে আসতেন অনেক নারী। কিন্তু এই নারীটি তেমন কিছুই করলেন না। উল্টো নিজের পায়ের স্যান্ডেল দুটি খুলে হঠাৎ এগিয়ে যান কুমিরটির দিকে এবং প্রচণ্ড শব্দ করেন স্যান্ডেল দিয়ে। সেই সঙ্গে জোরে চিৎকার করেন। আর তাতেই কুমির বাবাজি দৌড়ে পালায়।
 
এই ঘটনায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ায় অনেকেই বাহবা দিয়েছে নারীটিকে। কিন্তু প্রাণী বিশেষজ্ঞরা বিষয়টিতে মোটেও ভাল চোখে দেখছেন না। তাদের মতে, এই মেয়েটি রীতিমত মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছে। শুধু ভাগ্যের জোরে সে বেঁচে গেছে এবার। কেননা এ ধরণের শব্দ কুমিরটি চমকে তাকে কামড় ও দিতে পারত। সেই সঙ্গে তারা অন্যদের এ ধরণের বোকামি না করার পরামর্শও দেন। হাফিংটন পোস্ট ডটকম।
 
 
ইত্তেফাক/আরএ