সিরিয়ার তুরস্ক সীমান্তে বোমা হামলায় অন্তত ১৬ জন বিদ্রোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় আহতও হয়েছে বেশ কয়েকজন। এমনটাই দাবি করেছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
দুজন প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হযেছে অনেকে।
এখনো এই হামলার দায়ভার স্বীকার করেনি কেউই। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস থেকে জানানো হয়, তারা এখনো নিশ্চিত নন যে এটা আত্মঘাতী হামলা কিনা। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ