সিরিয়া-তুরস্ক সীমান্তে বোমা হামলা, নিহত ২০

সিরিয়া-তুরস্ক সীমান্তে বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ আসাদ বিরোধী বিদ্রোহী যোদ্ধা।
 
বিদ্রোহী নিয়ন্ত্রিত আতমেহ ক্রসিংয়ে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিস্ফোরণটি কী আত্মঘাতী হামলা ছিল না দুর নিয়ন্ত্রিত। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা দাবি করেছে, তারা বিদ্রোহীদের একটি গাড়িবহরে আত্মঘাতী হামলা করেছে। তবে একজন স্থানীয় সাংবাদিক স্কাই নিউজ আরাবিয়াকে জানিয়েছেন, ঘটনাস্থলে ব্যাগে ভরে বিস্ফোরক রাখা হয়েছিল কারণ বিস্ফোরণের স্থলে গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
 
আতমেহ ক্রসিংয়ে আগেও বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। চলতি বছরে আইএসের হামলায় ৩২ জন নিহত হয়েছিল। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ