প্রশান্ত মহাসাগরে নতুন স্ট্র্যাটেজিক বোম্বার ডিভিশন গঠন করার পরিকল্পনা প্রস্তুত করেছে রাশিয়া। তুপোলেভ তু-২২এম৩এস এবং তু-৯৫এমএস সাইবেরিয়া থেকে হাওয়াই, গুয়াম ও জাপান পর্যন্ত উড়বে।
এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান নৌ ও বিমান বহরগুলো অবস্থিত। রাশিয়া সিরিয়ায় তু-২২এম৩এস বিমান হামলা চালাতে ব্যবহার করেছে এবং তু-৯৫এমএস নিয়মিত পশ্চিম ইউরোপে পরিক্রমণ চালাতে ব্যবহার করেছে। ন্যাটো রাশিয়ার এই পরিক্রমণের সমালোচনা করেছে। ব্রিটেনের বিমান বাহিনী ও অন্যান্য ন্যাটো সদস্যরা রাশিয়ান বিমান পর্যবেক্ষণে ফ্লাইট নিয়োজিত করেছে।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইজভেসিতা পত্রিকাকে বলেন, তুপোলেভ বিমান সাইবেরিয়ার বেলাইয়া ও উকারিংকা বিমান ঘাটি থেকে উড্ডয়ন করানো হবে। এই ঘোষণা এমন সময়ে আসলো যখন সিরিয়া ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইজভেসিতা পত্রিকা জানিয়েছে, এটি রাশিয়ার দ্বিতীয় বোম্বার ডিভিশন, গত বছর প্রথম ডিভিশন গঠন করা হলো। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ