পাকিস্তান সীমান্ত সম্পূর্ণ সিল করতে চলেছে ভারত

পাকিস্তানের সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধ করতে এবার আরও নিশ্ছিদ্র পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করতে চলেছে তারা। 
 
শুক্রবার সীমান্ত সিল করা নিয়ে জয়সলমীরে বৈঠকে করছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাক লাগোয়া সীমান্ত রাজ্য রাজস্থান, গুজরাট, পাঞ্জাব ও জম্মু ও কাশ্মিরের প্রশাসন ও বিএসএফের সঙ্গে কথা বলছেন তিনি।
 
সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেবে ভারত। এর জন্য বাজেট বরাদ্দে খামতি পড়বে না। যত অর্থ প্রয়োজন তা দিয়ে এই প্রয়োজন মেটাতে আগ্রহী মোদী সরকার।
 
ভারত-পাকিস্তানের মধ্যে মোট সীমানা রয়েছে ২২৮৯.৬৬ কিলোমিটারের। এর মধ্যে ২০৩৪.৯৬ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বা অন্য কিছু দিয়ে ঘেরা রয়েছে। বাকী থাকা ২৫৪.৮০ কিলোমিটার সীমান্তই ঘিরে ফেলতে চাইছে ভারত।
 
ইত্তেফাক/এএম