একদিনের আনুষ্ঠানিক সফরে শুক্রবার মালয়েশিয়া যাচ্ছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ।
বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া সরকার জানায়, কুয়ালালামপুরে মুগাবে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের উদ্দেশ্যের ব্যাপারে এর বেশি কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০০০ সালের পর মালয়েশিয়ায় এটি হবে জিম্বুয়ের প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক সফর। তবে তিনি এর আগে স্বাস্থ্যগত কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করেন।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মুগাবের সফরকালে প্রকাশ্যে কোন অনুষ্ঠান বা তার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাতের কোন সুযোগ থাকছে না। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস