ইস্তাম্বুলের মেয়রের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 
ইস্তাম্বুলের মেয়র ড. কাদির তপবাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত  এম. আল্লামা সিদ্দিকি। ইস্তাম্বুলে মেট্রোপলিটন মিউনিসিট্যালিটি অ্যান্ড প্রেসিডেন্ট অ ইউনাইটেড সিটিস অ্যান্ড লোকাল গভার্নমেন্ট (ইউসিএলজি) এর দায়িত্বে আছেন ড. কাদের। এর আগে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই দায়িত্বে ছিলেন।
 
পররাষ্ট্র দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ অক্টোবর ইস্তাম্বুলে বর্তমান ক্ষমতাশীল জাস্টিস অ্যান্ড ডেভলমমেন্ট পার্টির (একেপি) এই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠকে বসেন এম. আল্লামা সিদ্দিক। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে ভ্রাতৃতুল্য দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়। ঐতিহাসিকভাবে  বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার চলতি বিভিন্ন সম্পর্ক ও ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে সেখানে আলোচনা করা হয়। দুই দেশ তাদের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতে দুই দেশ কিভাবে তাদের আর্থ-সামাজিক কার্যাবলীতে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করে।
 
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ১৯৭১ সালে হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও মেয়রের সঙ্গে আলোচনা করেন। সে সময় বাংলাদেশের সাধারণ নাগরিকদের ওপর হওয়া অত্যাচারের কথা তিনি তুলে ধরেন এবং সম্প্রতি সময়ে বাংলাদেশে হওয়া যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গেও কথা বলেন। এর উত্তরে স্পষ্ট কিছু না জানালেও বাংলাদেশের কাজের প্রশংসা করেন মেয়র ড. কাদের।
 
ইত্তেফাক/আরএ