দেশের বাজারে ডেল ব্র্যান্ডের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস।
ইন্টেল কোর আই সেভেন আই সেভেন ৬৬৫০ইউ মডেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসরের এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র্যা ম (২১৩৩ মেগাহার্জ), ৫১২ গিগাবাইট এসএসডি, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ এবং ৫৪০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।
৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার টাকা।
ইত্তেফাক/এএম