বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিস পুরস্কার পেয়েছে বেসিস স্টুডেন্ট ফোরাম গণ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার। বেসিস স্টুডেন্ট ফোরামের ৭০টি বিশ্ববিদ্যালয়ের সব চ্যাপ্টারের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়কে বেস্ট অ্যাক্টিভেশন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৯ মার্চ থেকে ২১ মার্চ তিনদিন ব্যাপী রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১৫তম বেসিস সফট এক্সপো-২০১৯ অনুষ্ঠিত হয়। ২০ মার্চ গণ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কনভেনর এস.এম আশিকুর রহমানের হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: কারখানা নয় সুন্দরবনে পাশে হোক পর্যটন কেন্দ্র: বন উপমন্ত্রী
এ প্রসঙ্গে গণ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কনভেনর এস. এম আশিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু অর্জন সত্যিই আনন্দের। যারা প্রেরণা যুগিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
ইত্তেফাক/অনি