'ঝুঁকিমুক্ত' গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদনও স্থগিত করেছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। সাময়িকভাবে উৎপাদন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইয়ানহুপ।
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপণন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন স্থগিত করেছে স্যামসাং।
প্রথম দফা বাজারে ছাড়া গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ব্যাপকভাবে সমালোচনার মুখে পরে স্যামসাং। সমালোচকদের মুখ বন্ধ করতে 'ঝুঁকিমুক্ত' গ্যালাক্সি নোট ৭ বাজারজাতকরণ শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু এই স্মার্টফোনের ব্যাটারিও বিস্ফোরিত হয়। এতে দিশেহারা স্যামসাং সাময়িকভাবে এর উৎপাদন স্থগিত করেছে।
ইত্তেফাক/এএম