গ্রামীফোনের গ্রাহকদের জন্য আসছে 'আইফোন ৭' ও 'আইফোন ৭ প্লাস'

 
গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো এখন পর্যন্ত সেরা ও সর্বাধুনিক আইফোন প্রযুক্তির পণ্য 'আইফোন ৭' এবং 'আইফোন ৭ প্লাস'। আগামী ২০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে গ্রামীণফোনের মাধ্যমে গ্রাহকরা 'আইফোন ৭' এবং 'আইফোন ৭ প্লাস' কিনতে পারবেন।
 
আইফোনের এ মডেল দু’টিতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা এবং আগের সব আইফোনের চেয়ে উন্নত ব্যাটারি লাইফ। এমনকি আইফোনের সর্বাধুনিক এ মডেল দু’টি প্রথমবারে মতো অ্যাপলের পানি ও ধুলা প্রতিরোধক আইফোন।
 
আগামী ১৪ অক্টোবর, শুক্রবার থেকে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট http://www.grameenphone.com-এ গিয়ে 'আইফোন ৭' এবং 'আইফোন ৭ প্লাস' অগ্রিম বুকিং দিতে পারবেন । আইফোন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: http://www.apple.com/iphone
 
ইত্তেফাক/আরএ