গাজীপুর সদর উপজেলা আনসার, ভিডিপি সমাবেশ ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারি খরচে বিনামূল্যে সেলাই, কম্পিউটার, ইলেকটিশিয়ান, ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং, কারুপন্নসহ প্রশিক্ষকদের কয়েকজনকে বাইসাইকেল দিয়ে ও পুরস্কৃত করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দি জাকারিয়ার সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল মান্নান ভুঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন, আনসার ও ভিডিপি অফিসার অরুণ বরন দাশ। অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইমলাম, উপজেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট কর্মকর্তা মকবুলা মুনজু প্রমুখ উপস্থিত ছিলেন।