বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ কমিটি ও স্থানীয় বিআরটিসি পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা, শপথবাক্য পাঠ, শিক্ষার্থীদের মাঝে তথ্য কার্ড বিতরণ ও লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকসহ উপস্থিত সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করান। বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট এর ট্রেনিং ম্যানেজার ও বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী ফাতেমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, কাউন্সিলর আব্দুল কাদির মণ্ডল, ব্র্যাকের গাজীপুর প্রতিনিধি প্রণব কুমার রায় প্রমুখ।