সফলভাবে মানুষসহ মহাকাশযান উৎক্ষেপণ চীনের

 
সফলভাবে দুইজন মানুষ সহ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। তাদের মহাকাশ গবেষণাকে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিবিসি জানায়, চীনের উত্তরাঞ্চলের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই মহাকাশযানটি উড়ে যায়।
 
তিয়ানগুং-২ নামের একটি মহাকাশ গবেষণা কেন্দ্রে মোট ৩০ দিন এই দুই নভোচারী থাকবেন। চীন থেকে পাঠানো যে কোন নভোচারীর জন্য এটিই সর্বোচ্চ সময়ের জন্য মহাকাশে থাকা।
এই উৎক্ষেপণ ও এর পূর্ববর্তী উৎক্ষেপণে সফলতার কারণে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের ক্ষেত্রে চীন আরো একধাপ এগিয়ে গেছে বলে জানায় বিবিসি। এর আগে 'তিয়ানগুং' বা 'স্বর্গীয় স্থান' নামক একটি স্পেস স্টেশন তিনটি রকেটের মাধ্যমে প্রেরণ করে চীন।
 
চীনের এবারের মহাকাশযানটিতে নভোচারী হিসেবে ছিলেন জিং হেইপেং (৪৯) ও চেন ডং (৩৭)। এদের মধ্যে জিং হেইপেং এর আগে মহাকাশে অবস্থান করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ