১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘অগ্নিঝরা দিনগুলো’ প্রচার হবে বাংলাভিশনে।
শিমুল মুস্তাফার সঞ্চালনায় অতিথিগণ এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়ের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। ‘অগ্নিঝরা দিনগুলো’ বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ০৫ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।