চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানের আদারচর এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে মো. বেলাল (৩২) ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে (ওমানের স্থানীয় সময়) এ দুর্ঘটনাটি ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা যায়, বেলাল উদ্দিন পাঁচ বছরের অধিক সময় ধরে ওমানে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। বেলালের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে