পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ‘আর নয় ভাড়াটে খেলোয়াড়, যোগ্য ফুটবলার গড়বো এবার’ এ প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জ উপজেলা থেকে মানসম্মত খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে শুরু হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল ।
পীরগঞ্জের ক্রীড়া ও সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘স্পিরিট-৫১১০’ এর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লোহাগাড়া এলসি বন্ধন ক্লাব ১-০ গোলে হাটপাড়া শান্তি সংঘকে হারায়। মোঃ মুসা গোলটি করেন। গত শনিবার বিকালে উপজেলার করনাই-হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্, হাটপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বারী, ক্রীড়া ও সমাজ কল্যাণ মূলক সংগঠন ‘স্পিরিট-৫১১০’ সভাপতি সুলতান আলমগীর ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। উপজেলার চারটি ভেন্যুতে হবে খেলাগুলো। ১০ দলের এ টুর্নামেন্টে আরো অংশ নিচ্ছে দস্তমপুর আদিবাসী ক্রীড়া সংঘ, অধৃষ্য ক্লাব (ফুটানিটাউন), ঘুঘুয়া জেএসবি ফ্রেন্ডস ক্লাব, দুলগাঁও পিএস ক্লাব, জনগাঁও বহুমুখী সবুজ সংঘ, তাজপুর আদর্শ শান্তি ক্লাব, কোষা ভবানীপুর আজাদ ক্লাব, বলদিয়ারা চৌরঙ্গী স্পোর্টিং ক্লাব।