জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ স্ট্যান্ডের উদ্বোধন হয় গত ১৯ অক্টোবর। শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলি রেজা সরকার, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল এই স্ট্যান্ড উদ্বোধন করেন। এর আগে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়ান পরিদর্শন করে মুগ্ধ হন IPA প্রেসিডেন্ট রিচার্ড চারকিন।
মেলায় Storytelling in our time: a look at Bangladeshi fiction now এবং Impact of the war of Liberation on Bangladeshi Literature. শীর্ষক দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়। যার মূল বক্তা সৈয়দ মনজুরুল ইসলাম।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো পৃথিবীর সবচেয়ে বড় এই মেলায় অংশ নিচ্ছে। গত বছর বাংলাদেশের সীমিত অংশগ্রহণ থাকলেও এবার তা নানাভাবে ব্যাপ্তি ঘটছে। সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বেশ কয়েকজন প্রকাশক ও লেখক এই মেলায় অংশ নিচ্ছেন। তারা হচ্ছেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মেজবাউদ্দিন আহমেদ ও মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, জার্নিম্যানের তারিক সুজাত, কথা প্রকাশের জসিম উদ্দিন, উৎস প্রকাশের মোস্তফা সেলিম, মাওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল ও প্রকাশক মিতিয়া ওসমান প্রমুখ। এছাড়াও কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, সাংবাদিক সুভাষ সিংহ রায়, অনুবাদক নাজমুন্নেসা পিয়ারি।
ইত্তেফাক/এএসএমইউ