হাফভাড়া নিন

পাবলিক বাসে ওঠার পর ছাত্র পরিচয় দেওয়ার পরও হাফভাড়া না নেওয়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। স্টুডেন্ট হিসেবে সিটে বসে গেলে যেন ওদের ওপর বাজ পড়ে। কিছুদিন আগে আমি ঝিকরগাছা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। আমার পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্রের কাছে কনডাকটর ভাড়া চাইলে ছাত্রটি হাফভাড়া দিতে চাইল। কনডাকটর মেজাজ খারাপ করে বলল, এ বাসে হাফভাড়া হয় না। ঘটনাটি আসলেই অপ্রত্যাশিত ছিল আমার কাছে। দৃশ্যটি আমার সামনে পড়েছে বলে বর্ণনা করতে পারছি। এমন অমানবিক এবং দুঃখজনক ঘটনা হয়তো প্রতিদিন শত শত ঘটে যাচ্ছে। যেগুলো দেখার আসলে কেউ নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সা’দ সাইফ

অনার্স প্রথম বর্ষ, ইংরেজি বিভাগ,

সরকারি এম এম কলেজ, যশোর