অ্যাভিরা ধামাকা অফারের পুরস্কার বিতরণ

রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার অ্যাভিরা ধামাকা অফারের পুরস্কার বিতরণ করা হয়েছে। 
 
দেশের বাজারে অ্যাভিরা অ্যান্টিভাইরাস পরিবেশনে বিশেষ ভূমিকা পালন করে সারাদেশের ১৩ জন ব্যবসায়ী একটি করে ডিসকভার মোটরসাইকেল, ১০ জন একটি করে ৪২ ইঞ্চি স্যামসাং টিভি, ৩১ জন একটি করে এইচপি ল্যাপটপ, ৫০ জন একটি করে ট্যাবলেট এবং ৬৫ জন একটি করে স্মার্টফোন জিতে নিয়েছেন। 
IMG0
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে সারাদেশের অ্যাভিরা ডিলারদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং অ্যাভিরা পণ্য ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান প্রমুখ।
 
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাভিরার মধ্যপ্রাচ্য এবং এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রদীপ্ত ভৌমিক।  
 
ইত্তেফাক/ইউবি