স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন দূতাবাসের অফিস আজ বন্ধ থাকবে

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকার নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গতকাল মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।