ঝিনাইদহে বিভিন্ন যানবাহনে জাতীয় পতাকা বিতরণ

 ‘শহর জুড়ে লাল সবুজের পতাকা’— এ স্লোগানকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ ও সকল শহীদদের স্মরণে সারাদেশে সাত হাজার জাতীয় পতাকা বিতরণের অংশ হিসেবে সোমবার ঝিনাইদহের বিভিন্ন যানবাহনে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পতাকা বিতরণ করে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ’। এ সময় সংগঠনটির সভাপতি গাউস গোর্কি, উপদেষ্টা শাহিনুর আলম লিটন, সহ-সাধারণ সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে মানসম্মত জাতীয় পতাকা এবং পতাকা স্ট্যান্ড বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল কমিউনিটি ক্লিনিকে এ মানসম্মত জাতীয় পতাকা এবং পতাকা স্ট্যান্ড বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা হলরুমে জাতীয় পতাকা এবং পতাকা স্ট্যান্ড বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমাসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানগণ। উল্লেখ্য-সুনামগঞ্জ সদর উপজেলার ২৭৮টি প্রতিষ্ঠানে মানসম্মত জাতীয় পতাকা এবং পতাকা স্ট্যান্ড বিতরণ করা হয়েছে।