সিলেটে প্রথমবারের মতো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট অঞ্চলের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়। সোমবার সকালে বটেশ্বর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি সংলগ্ন মাঠে সমরস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল এসএম শামীম উজ জামান বিএসপি, এনডিসি, পিএসসি। এ সময় সিলেট সেনাবাহিনী এর ঊধ্বর্তন সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।