নাগেশ্বরীতে কাঠের সাঁকোই পাঁচ গ্রামের মানুষের ভরসা

নাগেশ্বরীতে পাঁচ গ্রামের প্রায় ২ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি কাঠের সাঁকো। ঝুকিপূর্ণ এ সাঁকো পারাপারে একটু অসাবধানতায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
 
জানা যায়, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফুলকুমারের শাখা বর্ষায় পরিপূর্ণ হলে ব্রিজের অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কমলারকুটি, বাটালের কুটি, দামালগ্রাম, হাজীপাড়া ও গুচ্ছ গ্রামের প্রায় ২ হাজার মানুষ। বাধ্য হয়ে তারা গত বছর নিজেদের খরচে নির্মাণ করেছেন একটি কাঠের সাঁকো। এবারের বন্যায় পানির তীব্র স্রোতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাটাতনের দুই প্রান্ত ভেঙ্গে গেছে। তারপরেও থেমে নেই তাদের নিত্যদিনের চলাচল। ক্রমেই নড়বড়ে হয়ে যাচ্ছে কাঠের সেতুটি। একটু অসাবধানতায় প্রায় প্রতিদিনই পথচারী, বাই-সাইকেল ও মোটর সাইকেল আরোহী সাঁকো থেকে পানিতে পড়ে যান। এছাড়া অতিকষ্টে চলাচল করে রিক্সাভ্যানসহ অন্য যান। আব্দুল, আলআমিন, জব্বার, সোহরাব আলীসহ এলাকাবাসী জানান, সাঁকোটি ভেঙ্গে গেলে পুনরায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ফলে সেখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
 
ইত্তেফাক/এএন