মা ইলিশ শিকারের দায়ে শিবালয়ে ৪৩ জেলেকে অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মা  ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৪৩ জেলেকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  কামাল মোহাম্মদ রাশেদ ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা ঘেঁষা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। দণ্ডপ্রাপ্তরা রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ