বিকাশমান বাজারে আসছে গ্যালাক্সি অন নেক্সট

গ্যালাক্সি অন নেক্সট, ফোনটি গত সপ্তাহে চীনের বাজারের জন্য উন্মোচন করে স্যামসাং। ডিভাইসটি এবার বিকাশমান স্মার্টফোনের বাজারে আসছে। আজ থেকে মিলবে ভারতে, ই-কমার্স সাইট ফ্লিপকার্টে।
 
কালো ও সোনালি রঙে মিলবে হ্যান্ডসেটটি। দাম পড়বে ১৮ হাজার ৪৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা।
 
স্মার্টফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন, যা গরিলা গ্লাসে মোড়া। আরও থাকছে অক্টা-কোর প্রসেসর, সঙ্গে ৩ জিবি র্যাসম। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত। 
 
ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট বিশিষ্ট এই ফোনের ব্যাটারি ৩৩০০ এমএএইচ। ফোর-জি সমর্থিত এই ফোনে একটানা ১৫ ঘণ্টা ইন্টারনেট সার্ফিং, ২১ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির।
 
গ্যালাক্সি অন নেক্সট হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ এমপি-র। রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে। ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ মিলবে। হোম-স্ক্রিনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
 
ইত্তেফাক/এএম