দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট'। আগামী ১৭ নভেম্বর থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুরু হওয়া এই সম্মেলন চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান লাইফ স্কিল কোচিং, ওয়ার্কপ্লেস স্কিল ডিভালপম্যান্ট, সিএসডি ক্লাব ইন্টারন্যাশনাল এবং হোপ ৮৭ বাংলাদেশ এর সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করছে স্টেপআপ ফাউন্ডেশন বাংলাদেশ।
রবিবার গুলশানের সিটি স্কেপ টাওয়ারে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এসব তথ্য জানান হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টেকসই ও দক্ষ যুব উন্নয়ন তৈরির লক্ষ্যে অনুষ্ঠেয় এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড, কানাডা, ভারত, নেপাল, এবং শ্রীলংকার যুবকরা অংশগ্রহণ করবে। তিন দিনের অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৫৫ জন বক্তা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন।
এই সামিটের প্রচারণা সহযোগী হিসেবে থাকছে ইভেন্ট প্রমোশনাল প্ল্যাটফর্ম হ্যালোইভেন্টজ ডটকম।
ইত্তেফাক/এএম