মৎস্য কর্মকর্তাদের সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে চার মণ ইলিশ জব্দ করা হয়েছে। আজ সোমবার সদর উপজেলার আফজাল মণ্ডলের হাট থেকে এসব ইলিশ জব্দ করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট সুমন চন্দ্র দাসের নেতৃত্বে ইলিশ মাছগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে জেলেরা মাছ ফেলে পালিয়ে যান।
ভ্রাম্যমান আদালত জানায়, সরকার ঘোষিত ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ মাছগুলো ধরা হয়েছে।
জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।-বাসস
ইত্তেফাক/কেকে