ফায়ার সার্ভিসের লাইসেন্স ও অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় সোমবার গাজীপুরের একটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় বরাত সোয়েটার কারখানায় গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা ওই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/ইউবি