বদলগাছীতে যত্রতত্র ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভান্ডাপুর, কোলাহাট, গোবরচাঁপাহাট, পাহাড়পুরসহ বিভিন্ন বাজারে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। উপজেলার বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন বলেন, যারা এভাবে গ্যাস বিক্রি করছে স্থানীয় প্রশাসনের উচিত তাদেরকে সতর্ক করে দেওয়া।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম আলী বেগ বলেন, গ্যাস বিক্রির জন্য জ্বালানি অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হয়। মনে হয় যারা এভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করছে তাদের অনেকেরই লাইসেন্স নেই। জরুরিভিত্তিতে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।