নোয়াখালীর হাতিয়া উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে বিয়ের যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়ন ঘেঁষা ওই নদীর রামচরণঘাটের কাছে বৌবাজার এলাকায় বিয়ের যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এতে বরের ছোট ভাই ইয়াছিন আরাফাত (১০) ও কনের আত্মীয় আরিফ উদ্দিন (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আলাউদ্দিন (১০) নামে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, বৌভাত অনুষ্ঠান শেষে বর ও কনেকে নিয়ে কনের বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএসএমইউ