অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে চার গ্রাহককে তিন লাখ ৮৫ হাজার ৬ টাকা জরিমানা করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রামম্যান আদালত।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাইমাইল, কদ্দুসনগর, দেউলিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশীদ জানান, পল্লী বিদ্যুতের ভ্রাম্যমান আদালত সকাল থেকে অভিযান চালায়। এ সময় হুকিং ও বাইপাস করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী বাইমাইল এলাকার শাহদাত হোসেনকে ২৮ হাজার ৩৪৮, আব্দুল আউয়াল মেল্লাকে ১ লাখ ৩ হাজার ৭৯৬, কুদ্দুস নগর এলাকার সোহেল রানাকে ১ লাখ ৩ হাজার ৭৯৬ ও দেউলিয়াবাড়ি এলাকার সামসুন নাহারকে ১ লাখ ৪৯ হাজার ৬৬ টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/এমআই