ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাগলা গ্রামে মঙ্গলবার বিকালে পানিতে ডুবে মুস্তাকিন (৪) নামে এক শিুশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামে নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মুস্তাকিন খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। পরে পুকুরের পানি থেকে মুস্তাকিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি