পাংশা পৌরসভার রাস্তার বেহাল অবস্থা

রাজবাড়ীর পাংশা পৌরসভার প্রায় সব পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। শীতকালে খানা-খন্দ আর বর্ষাকালে হাঁটু পানি জমে থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পৌর রাস্তার বেহাল দশার কারণে পথ চলতে মানুষের কষ্টের শেষ নেই।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়,  পৌরসভার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়েছে। সারা রাস্তাতে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। খানা-খন্দের কারণ রাস্তায় ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলছে শত শত যানবাহন। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারও মানুষ চলাচলে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে।
 
পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, পৌরসভার রাজস্ব দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া ছাড়া পৌর শহরের রাস্তা সংস্কার করা সম্ভব নয়।
 
ইত্তেফাক/এএন